চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, প্রশ্ন রিজভীর
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২:১০ পিএম আপডেট: ১৩.১২.২০২৫ ২:৩০ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গতকাল শুক্রবার মর্মান্তিক ও মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। হাদিকে গুলি করা হয়েছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ। তাদের সময়ে এতো সন্ত্রাসী কী করে বাড়লো, কোথা থেকে তারা রাজত্ব করছে। এখন তো সবার শান্তিপূর্ণভাবে বসবাস করার কথা।’

শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি। 

রিজভী বলেন, ‘ভয়াবহ বিভীষিকা পেরিয়ে সবাই যে অন্তর্বর্তী সরকারের সমর্থন দিলো, তারা কেন ব্যর্থ হলো। চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হলো না। কেউ ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কি না, সে প্রশ্ন এখন সামনে আসছে।’
 
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর দেশের মানুষের মনে যে পরিবর্তন এসেছে, সেটিকে মাথায় রেখে সহনশীল বাংলাদেশ গড়ার রাজনীতি আমরা চালাচ্ছি। কিন্তু তার বিপরীতে ভিন্ন রাজনীতি দেখতে পাচ্ছি। যা মবোক্রেসি, অন্যকে ছোটো করা এবং যেকোনো পরিস্থিতিকে অস্থিতিশীল করা। দেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না।’
 
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র তখনই কাজ করে যখন অর্থনীতির সুফল প্রতিটি মানুষ পাবে। নাহলে ভাষণ আর নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে গণতন্ত্র।’

জদি/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft