কারাবন্দি পিন্টুর মৃত্যুতে আইজিপি বাহারুলের ফাঁসির দাবিতে মানববন্ধন
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম আপডেট: ০৬.১২.২০২৫ ৫:৩৩ পিএম

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন করেছেন তার সমর্থকরা। শনিবার (৬ ডিসেম্বর) 'শহীদ পিন্টু স্মৃতি পরিষদ'র ব্যানারে রাজধানীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীদের অভিযোগ, ২০১৫ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টুর মৃত্যু স্বাভাবিক নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় তৎকালীন ও বর্তমান পুলিশ তথা কারা কর্তৃপক্ষের দায় এড়াতে পারে না।

মানববন্ধনে বক্তারা বর্তমান আইজিপি বাহারুল আলমকে দায়ী করে তার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি তোলেন। তারা বলেন, পিন্টুকে যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল।

আরও পড়ুন : কারাগার থেকে ২৬ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

উল্লেখ্য, পিন্টু পিলখানা বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। ২০১৫ সালের ৩ মে কারা হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মারা যান। পরিবার ও বিএনপি শুরু থেকেই এটিকে 'কারা হেফাজতে হত্যা' বলে আসছে।

এদিকে পিন্টুর ভাই সম্প্রতি রাজশাহীর আদালতে ২৭ জনকে আসামি করে নতুন করে হত্যা মামলার আবেদন করেছেন। মামলায় তৎকালীন কারা ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, এটি শুধু পিন্টুর মৃত্যু নয়; দেশের কারা ব্যবস্থার সংস্কার ও দায়বদ্ধতার পরীক্ষাও। শিগগিরই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি তাদের।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft