শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আরও তিন পয়েন্ট যোগ করল আর্সেনাল। বুধবার ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। ম্যাচে একদম শুরুর দিকে মিকেল মেরিনোর গোল এবং যোগ করা সময়ের শুরুতে বদলি হিসেবে নামা বুকায়ো সাকার গোল এনে দেয় গুরুত্বপূর্ণ জয়।

১১তম মিনিটে বেন হোয়াইটের ক্রসে হেড করে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো। এই গোলের সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের অপরাজিত থাকার ধারাও বেড়ে হলো ১৮ ম্যাচের।

আরও পড়ুন : হ্যামস্ট্রিংয়ে চোট আনসু ফাতির

তবে ম্যাচটা সহজ ছিল না। প্রথমার্ধে ব্রেন্টফোর্ডের কেভিন শাডের শট লাগে ক্রসবারে। আর্সেনালও বিরতির পর কিছুটা নিষ্প্রভ দেখায়। ম্যাচের শেষ দিকে উদ্বেগ বাড়তেই থাকছিল-তারপরই অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে সাকার গোল এনে দেয় দারুণ স্বস্তি।

খেলার মান খুব ঝকঝকে না হলেও এতে চিন্তিত নন আর্তেতা। এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৮।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft