রাতে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম

লা লিগায় আজ রাতে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জিতলে শীর্ষে থাকা বার্সার সাথে পয়েন্ট ব্যবধান কমাবে লস ব্লাঙ্কোসদের।  

লিগে সবশেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল, বিপরীতে শেষ তিন ম্যাচে দুই জয় আছে বিলবাওর। প্রতিপক্ষের মাঠে তাই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এমবাপ্পে-ভিনিসিয়াসরা। 

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এদিকে, লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-১ ব্যবধানে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে বার্সেলোনা। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft