আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন খালেদা জিয়া : ড. মঈন খান
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭ পিএম

আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেছেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে দল-মত নির্বিশেষে সকলের কাছে খালেদা জিয়া প্রিয়।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, খালেদা জিয়া আইনের প্রতিশ্রুতশীল ছিলেন বলেই আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। প্রতিহিংসামূলক মামলা হলেও তিনি আদালত ও আইনের প্রতি সম্মান দেখিয়েছেন।

আরও পড়ুন : 

তিনি আরও বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি।

এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft