প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম

স্প্যানিশ লিগের বিগ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। টেবিল টপার বার্সা আর চার নম্বরে থাকা অ্যাটলেটিকোর লড়াইয়ে ফেভারটি হিসেবে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল। ক্যাম্প ন্যূতে রাত ২টায় শুরু হবে এই ম্যাচ।
লা লিগায় রিয়াল মাদ্রিদের ড্র এর মিছিল কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলানা। হ্যান্সি ফ্লিকের অধিনে টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ে পথে ভালোভাবে আছে কাতালান ক্লাবটি। তবে, বার্সেলানার কট্টর ভক্তরাও অস্বিকার করতে পারবে না গত মৌসুমের ধার অনেকটা হারিয়েছে দলটি। বিশেষ করে ফিজিকালি টাফ আর স্পিডি দলের বিপক্ষে ফুটে ওঠে বার্সার রক্ষণ দুর্বলতা। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ দুই ম্যাচে ৩ গোল খেয়েছে ক্লাবটি। তাইতো এই ম্যাচে হুলিয়ান আলভারেজ, সোরলোথ আর গ্রীজম্যানের মতো স্ট্রাইকাররা কঠিন পরীক্ষা নিতে পারে জুলস কুন্ডে, গার্সিয়াদের রক্ষণ ভাগের।
তবে, বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি আক্রমণ। মৌসুমের ১৪ লিগ ম্যাচে ৩৯ গোল করেছে লেভানডোভস্কি, ইয়ামাল, রাফিনিয়ারা। তাইতো হাইলাইন ট্যাকটিকসে অ্যাটলেটিকোর বিপক্ষে আক্রমনকে সবচেয়ে বড় রক্ষণ মেনে মাঠে নামতে হ্যান্সি ফ্লিকের দল।
এদিকে, মৌসুমটা বাজে ভাবে শুরু হলেও দারুন ভাবে ঘুরে দাড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। টানা ৬ লিগ ম্যাচ জয় তুলে আবারো শিরোপার দৌড়ে ফিরেছে ডিয়েগো সিমিওনির দল। বার্সা ম্যাচের আগে দলটাতে নেই খুব বেশি ইনজুরি সমস্যা। কেবল মাত্র মর্কো লরেন্তের সার্ভিস মিস করছে মাদ্রিদের ক্লাবটি। উল্টো ভালো ছন্দে থাকা স্ট্রাইকারদের নিয়ে মধুর সমস্যায় কোচ। সবশেষ ম্যাচে জোড়া গোল করলেও হয়তো হুলিয়ান আলভারেজের কাছে জায়গা হারাবেন দলটির নরওয়েজিয়ান স্ট্রাইকার সোলরথ।
জ/উ