সিরিয়ায় অভিযান চালিয়েছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম

সিরিয়ায় অভিযান চালিয়েছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট- আইএস'র ১৫টি অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে তারা।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্টের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এতে বলা হয়, ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। 

আরও পড়ুন : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

যাতে ১৩০টিরও বেশি মর্টার-রকেট, বহু অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, ট্যাংক বিধ্বংসী মাইন ও বোমা তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়। 

সম্প্রতি, যুক্তরাষ্ট্র সফরে আইএস দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত জানায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। 

দেশটিতে, গৃহযুদ্ধ চলাকালে ২০১৩ উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের। মাত্র এক বছরের মাথায় দক্ষিণ সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে কট্টরপন্থি ইসলামিগোষ্ঠীটি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft