বায়ার্নকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১:০৮ এএম

বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিল টপার আর্সেনাল। এই ম্যাচ দিয়ে মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বাভারিয়ানরা।

বল দখলে বায়ার্ন শুরু থেকে এগিয়ে থাকলেও বারবার তাদের রক্ষণে হানা দিচ্ছিল আর্সেনাল। ২২তম মিনিটে মৌসুমে আরেকটি সেটপিস থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। বুকায়ো সাকার কর্নারে লাফিয়ে হেডে জালে বল পাঠান ডাচ ডিফেন্ডার টিম্বার। জবাব দিতে অবশ্য বেশি সময় লাগেনি বায়ার্নের। ৩২ মিনিটে কার্লের গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা।

দ্বিতীয়ার্ধে আরও চড়াও হয় আর্সেনাল। ৫৮তম মিনিটে আর্সেনালের আরেকটি কর্নারে মিকেল মেরিনোর হেড পোস্টের বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর কাছ থেকে মোসকেরার হেড ফিরিয়ে দেন নয়ার। ৬৯তম মিনিটে মাদুয়েকের গোলে লিডে যায় আর্সেনাল। গোলকিপার নয়ারের ভুলে ৭৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে তোলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

ম্যাচ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের টেবিল টপারও এখন আর্সেনাল। প্রাথমিক পর্বে একমাত্র দল হিসেবে প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে ১৫ পয়েন্ট গানারদের।  ১২ পয়েন্ট নিয়ে পরের চারটি স্থানে যথাক্রমে আছে পিএসজি, বায়ার্ন, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft