ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫৯৩ জন
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন। শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৮৯ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে ৮৮ জন ও খুলনা বিভাগে ২৯ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ৭৪৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮৬ জন পুরুষ ও ১৭০ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৮৯ হাজার ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft