হামলা মামলা দিয়ে হয়রানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন সালাউদ্দিন
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম আপডেট: ২০.১১.২০২৫ ৫:৩৪ পিএম

চট্টগ্রামে হামলা, মৃত্যুর হুমকি নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মো. সালাউদ্দিন নামে এক ব্যবসায়ী। তিনি জানান, আমার ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না, বিপুল পরিমাণ চাঁদা দাবি করে, ওই চাঁদা না দেয়ায় বেশ কিছু মেশিনারি দখল করে নিয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি এমন যে এখন পুলিশের কাছে থানায় গিয়ে অভিযোগ করা তো দূরের কথা উল্টো আমাকেই গ্রেপ্তার করে জেলে পাঠানোর হুমকি দেয়া হচ্ছে। 

জানা যায়, মো. সালাউদ্দিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ২০১৫ সালে পড়াশোনা শেষ করার পর তিনি ২০১৬ সাল থেকে পারিবারিকভাবে গড়ে উঠা বাবার ব্যবসায় মনোনিবেশ করেন। সেখানে হেভী মেশিনারি ব্যবসায় নিযুক্ত হয়ে সালাউদ্দিন এন্টারপ্রাইজ নাম দিয়ে ব্যবসা আরম্ভ করেন। ওই কোম্পানিকে ২০১৯ সালে লিমিটেড কোম্পানিতে রুপান্তর করেন। 

আরও পড়ুন- যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

আমেরিকা, জাপান, ইউকে, চায়না সহ আরো বিভিন্ন দেশ থেকে মেশিনারি আমদানি করে দেশে বিক্রি ও ভাড়া দেয়া শুরু করেন। দেশে তার ব্যবসা ভালোই চলছিল। ছাত্র বয়সে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। 

পরবর্তীতে পড়াশোনা ও ব্যবসার কারণে প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাংগঠনিক কোনো পদের সাথে জড়িত না থাকলেও তাদের বিভিন্ন সভা সমাবেশে যেতেন এবং ব্যবসায়ী হিসেবে তাদের ফান্ড সাহায্য সহায়তা করতেন। কিন্তু বাংলাদেশে ২০২৪ সালের ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তার ওপর নেমে আসে ভয়াবহ সময়। ১০ আগস্ট প্রথমবারের মতো হামলার ঘটনা ঘটে। দ্বিতীয়বার চলতি বছরের ২০ সেপ্টেম্বর আবারও হামলা করা হয় বলে জানা যায়। একটা পক্ষ রীতিমতো সোস্যাল মিডিয়া থেকে শুরু করে তাকে ও তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন- সাবেক মন্ত্রী রেজাউল করিমের ভাই ঢাকায় গ্রেফতার

এ ঘটনায় আইনি সহায়তা চেয়েও পাননি ভুক্তভোগী। প্রতিনিয়ত তিনি মৃত্যুর হুমকি নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। 

তিনি জানান, তারা ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না, বিপুল পরিমাণ চাঁদা দাবি করে আসছে, ওই চাঁদা না দেয়ায় আমার বেশ কিছু মেশিনারি ইতোমধ্যে তারা দখল করে নিয়েছে, পরিস্থিতি এমন যে এখন পুলিশের কাছে থানায় গিয়ে অভিযোগ করা তো দূরের কথা উল্টো তাকেই গ্রেপ্তার করে জেলে রেখে দিবে। এমতাবস্থায় যদি তিনি গ্রেপ্তার হন তাহলে তার ৫ বছরের শিশু কন্যা, ৭ মাস বয়সী ছেলে, স্ত্রী এবং মা আর্থিক ও মানবিক সংকটে পড়বেন। যেহেতু ওই পরিবারে তিনিই একমাত্র কর্মকম ব্যাক্তি। সব সময় তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অপরাধ   হামলা   মামলা   মৃত্যুর হুমকি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft