শেখ হাসিনার রায়ের অপেক্ষায় আগামীর বাংলাদেশ : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:১৪ পিএম

জাতি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ কথা বলেন। 

পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’

আরও পড়ুন : জুলাই শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি ফরেনসিক টিম আসছে : আসিফ মাহমুদ

তিনি আরও বলেন, ‘মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।’ এছাড়া পোস্টে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিহতদের একটি পোস্টার শেয়ার করেন। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গণঅভ্যুত্থান   ক্ষমতাচ্যুত   স্বৈরশাসক শেখ হাসিনা   ফেসবুক   বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft