জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৫০ পিএম

আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন না।’ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে ৮ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমাদের ১ নম্বর দাবি হচ্ছে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। ২৬-এ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ 

আরও পড়ুন- আ.লীগকে এ দেশের মানুষ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘এ দেশের মুক্তিকামী মানুষের দাবি একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতেই হবে। গণভোটের ব্যাপারে সব দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বাইনাবাজি কেন? একমত হয়ে যেহেতু সবাই স্বাক্ষর করেছি তখন গণভোট আগে হওয়ায় যুক্তিযুক্ত।

এর মধ্য দিয়েই আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামীর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন কোনো সংশয় সন্দেহ থাকবে না।’ 

আরও পড়ুন-  ফেব্রুয়ারির প্রধমার্ধ থেকে নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের : এনসিপি

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টির পাঁয়তারা চালাবেন না। উদর পিণ্ডি বুদোর ঘাড়ে ফেলবেন না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   জামায়াতে ইসলামী   জুলাই সনদ   গণভোট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft