খালেদা জিয়াসহ শীর্ষ পর্যায়ের কিছু আসন বাদে সব আসনেই প্রার্থী দেবে এনসিপি
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১:০৩ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে নাহিদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন খালেদা জিয়াসহ আরও যারা আছেন, তাদের জন্য ওই আসনে প্রার্থী দেবে না। বাকি আসনগুলোতে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই : জামায়াত আমির

নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়ার ব্যাপারে সতর্ক এনসিপি উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান রাজনীতিতে পেশিশক্তির মালিক, কালো টাকার মালিক, স্থানীয়ভাবে যারা গডফাদারগিরি করে তারা নির্বাচনে দাঁড়ায়। তবে সেই অপসংস্কৃতি চ্যালেঞ্জ করবে এনসিপি। খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের পাশে থাকে— এমন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চান বলে মন্তব্য করেন নাহিদ।

এদিক, জোট প্রসঙ্গে নাহিদ বলেন, একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   খালেদা জিয়া   জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft