কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করবে জামায়াত
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম

কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১৫ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন  : এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা

এসময়,নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরো ১৫ দিন সময় বাড়ানোর দাবি জানান দলের আমির।

'মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য' এমন মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক দল গুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক। একইসাথে, আগামীর দেশ বিনির্মানে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft