নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:০৫ পিএম

উত্তর-পূর্ব নেপালের ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে সোমবার (৩ নভেম্বর) তুষারধসে অন্তত ৭ জন পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফরাসি এবং দুইজন নেপালি রয়েছেন। আরও চারজন-দুই ইতালীয়, একজন জার্মান এবং একজন কানাডিয়ান নিখোঁজ রয়েছেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়।  

আরও পড়ুন : মামদানি নিউইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোলাখা জেলার ইয়ালুং-রির বেজক্যাম্পের কাছাকাছি স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ১৫ জনের একটি দল। বরফ ধসের কিছুক্ষণ পর আহত অবস্থায় বেজক্যাম্পে ফিরে যায় ৫ নেপালি গাইড। তাদের কাছে খবর পেয়ে শুরু হয় উদ্ধার তৎপরতা।

আরও পড়ুন : ইতালিতে সংস্কারের সময় ১৩শ’ শতকের ভবন ধস, নিহত শ্রমিক

হেলিকপ্টার নিয়ে চলছে অনুসন্ধান। গত সপ্তাহে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারি বৃষ্টি ও তুষারপাত হয়েছে নেপালের হিমালয় সংলগ্ন এলাকায়। গেলো অক্টোবরেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্বতে আটকা পড়েছিল কয়েকশ' অভিযাত্রী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft