ইতালিতে সংস্কারের সময় ১৩শ’ শতকের ভবন ধস, নিহত শ্রমিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:২৩ এএম

ইতালির রাজধানী রোমে সংস্কারের সময় ধসের শিকার হলো ১৩ শতকের ঐতিহাসিক এক ভবন। এ সময় নিহত হয়েছে আটকা পড়া এক শ্রমিক। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনের জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানায়। 

আরও পড়ুন : মামদানি নিউইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

সোমবার প্রথম দফা ধসে আহত হয় তিনজন শ্রমিক। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চার বছর মেয়াদী একটি প্রকল্পের আওতায় ভবনটির সংস্কারকাজ চলছে; যা আগামী বছর শেষ হওয়ার কথা।

বেশ কিছুদিন ধরেই পথচারীদের জন্য বন্ধ ছিল টাওয়ারের আশপাশের এলাকা। ২৯ মিটার উঁচু এই ভবনের নাম তোরে দেই কন্তি। ১৩ শতকের শুরুর দিকে পোপ ইনোসেন্ট তৃতীয় নিজের পরিবারের জন্য নির্মাণ করেছিলেন এই টাওয়ারটি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft