দলের প্রশংসায় চ্যাম্পিয়ন অধিনায়ক হারমানপ্রীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম

এবারের আইসিসি নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ হারের পর সেমিফাইনালে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। অথচ সেই ভারতই কিনা রচনা করলো অনবদ্য এক ইতিহাস। ফাইনালের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নিল তারা।

ভারত নারী দলের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে হারমানপ্রীতও ছুঁলেন মাইলফলক। তবে এমন অর্জনে পুরো দলকেই দিলেন এর কৃতিত্ব।

আরও পড়ুন : বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা বুলবুলের

হারমানপ্রীত কৌর বলেন, আমরা পরপর তিনটি ম্যাচে হেরেছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। কিন্তু নিজেদের ওপর বিশ্বাস ছিল আমাদের। জানতাম, কিছু একটা ভালো হবে। দলের সবাই বেশ আত্মবিশ্বাসী ছিল। দিন-রাত খেটেছি আমরা; একটা দল হয়ে খেলেছি।

বিশ্বকাপ জয় করেই থেমে যেতে চান না ভারত অধিনায়ক। এখান থেকেই জেতার অভ্যাস তৈরিতে তাগিদ দেন তিনি। বলেন, এই জয়টা আমাদের বেশ দরকার ছিল। এবার জেতা অভ্যাসে পরিণত করতে চাই। এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই ছিলাম। উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই। কারণ এটাই শেষ নয়; এ তো সবে শুরু।

আরও পড়ুন : মেসির শেষ মুহূর্তের গোলও বাঁচাতে পারেনি মায়ামিকে

ফাইনালের মঞ্চে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা। ভারতের নতুন ইতিহাস রচনায় তাদের অলরাউন্ড নৈপুণ্যের জন্য প্রশংসা ঝড়ে হারমানপ্রীতের কণ্ঠে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft