বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে সরকার টিকতে পারবে না : গয়েশ্বর
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১:০৫ পিএম

জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২ নভেম্বর) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেমের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে। যদিও প্রধান উপদেষ্টাসহ পুরো সরকার এ ব্যাপারে নীরব। বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। কিন্তু বিষয়টি নিয়ে যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে।’

বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের জবাবে গয়েশ্বর বলেন, ‘আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে।’ দলগুলোকে বিএনপি প্রতিদ্বন্দ্বী মনে করে না বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   গয়েশ্বর চন্দ্র রায়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft