নির্বাচনের দিন গণভোট হলে মূল্য থাকবে না : মুজিবুর রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১:০৫ পিএম

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধাপক মুজিবুর রহমান। এ সময় যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জামায়াতের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মুজিবুর রহমান বলেন, ‘বিগত সরকারগুলোর আমলে দেশের জনগণ পরিপূর্ণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জামায়াত-শিবির জনকল্যাণমুখী রাজনীতির চর্চা করে। এই ধারা অব্যাহত রাখতে জনবান্ধন নেতৃত্ব তৈরি করে যাচ্ছে।’

আরও পড়ুন : গণভোটের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার সময় এসেছে: হাসনাত

মানুষের মতো দেশেরও চিকিৎসা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন দেশের নানা অঙ্গ প্রতিষ্ঠান রোগে শোকে ভুগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ইসলামি দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোটযুদ্ধে নামবে।’

 এ সময় জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই দাবি করেন জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা।তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালোটাকা-পেশীশক্তির দৌরাত্ম্য কমে যাবে। ভোট ডাকাতি বন্ধ করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।’   

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গণভোট   জাতীয় নির্বাচন   জামায়াতে ইসলামী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft