শাপলা কলি নয়, ফুল চায় এনসিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:১৫ পিএম

নির্বাচন কমিশন (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত করেছে ‘শাপলা কলি’। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)জানিয়েছে ‘শাপলা কলি’ নয়, তারা চায় ‘শাপলা ফুল’ প্রতীক।

আজ বৃহস্পতিবার বিকেলে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান। 

আরও পড়ুন: ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, গেজেট প্রকাশ

তিনি বলেন, আমাদের ‘শাপলা কলি’ প্রতীক দেওয়া হলে তা প্রত্যাখান করবো। কারণ আমরা চেয়েছি ‘শাপলা ফুল’। শাপলা কলি প্রতীকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।

এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নির্বাচন কমিশন ‘শাপলার কলি’ প্রতীক দিয়ে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। এএই প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসতে হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   এনসিপি   শাপলা   নির্বাচন কমিশন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft