বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘‘বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এ জন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত।’’

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন : প্রতীক ইস্যুতে ইসিকে বিতর্কিত না করতে এনসিপিকে নুরের পরামর্শ

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট আমলেই নেওয়া হয়নি। আরো কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এসব কারণে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে। বিশ্বে এমন কোনো নজির নেই যেখানে পার্লামেন্টে আলোচানা ছাড়া এমন বিষয় জোর করে আদায় করা যায়।’

তিনি আরো বলেন, ‘যারা গণহত্যা চালিয়ে টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন তারা তো চায় না নির্বাচন সুষ্ঠু হোক। এমনকি অনেক দেশ আছে যারা এই নির্বাচনকে সহজে গ্রহণ করতে পারছে না। অনেকে প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে। অর্থাৎ ভালো, গ্রহণযোগ্য, সঠিক একটি নির্বাচন হোক তাতে একটি গোষ্ঠী বা মহল বাধা দিচ্ছে।

আরও পড়ুন : কমিশনের সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই : সালাহউদ্দিন আহমেদ
 
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   শামসুজ্জামান দুদু   গণভোট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft