ডেঙ্গুতে ফের চার মৃত্যু, নতুন শনাক্ত ১১৪৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:১৮ পিএম

দুই দিনের বিরতি দিয়ে ডেঙ্গুতে ফের প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় সারাদেশে রোগটিতে মারা গেছে আরও চারজন। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১৪৩ জন। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা ২৬৩ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৪০ জনে। 

আজ রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন- ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ১৭০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭ জন, খুলনা বিভাগে ৩১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৭ জন রোগী রয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৬ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ৩৯৩ জন।

আরও পড়ুন- গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮

এর আগে শুক্র ও শনিবার ছিল ডেঙ্গুর মৃত্যুহীন দিন। অর্থাৎ, এ দুদনি সারাদেশে রোগটিতে কেউ মারা যায়নি। এ দুদিন আক্রান্তের সংখ্যাও ছিল তুলনামূলক কম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   স্বাস্থ্য   ডেঙ্গু   মৃত্যু   আক্রান্ত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft