চলতি মাসে ২০০ আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে: সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:৩৯ পিএম

চলতি মাসে ২০০ আসনে বিএনপি প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে অনেকগুলোতে বিএনপি সম্মত হয়েছিল। তবে ২০/১ উপ-ধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন। এতে বিএনপি আশ্বস্ত ছিল কিন্তু যেভাবে আরপিও পাশ হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না এমন হলে।

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

তিনি আরও বলেন, এ ধরনের আরপিও একতরফাভাবে কেন পাশ করা হলো। বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুনঃবিবেচনা করার আহবান জানান তিনি। জানান, এতে আপত্তি জানিয়ে চিঠি দেবে তার দল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   নির্বাচন   সালাহউদ্দিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft