"ফায়ার সার্ভিসের গাড়ি অনুমতির জন্য ঢুকতে পারেনি, এ অভিযোগ সত্য নয়"
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:৩৪ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতির কারণে তারা কাজ করতে পারেনি বলে অভিযোগ করেছেন কেউ কেউ। তবে এ অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বেবিচকের অনুমতি না পাওয়ায় ফায়ার সার্ভিস সদস্যদের কাজ করতে দেরি হয়েছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান বলেন, আমি তদন্ত করে দেখেছি, ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে দেখেছি, কিন্তু কেউ বলেনি ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তারপর কোনো কর্তৃপক্ষ যদি এ অভিযোগ করে, তাহলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো। এ অভিযোগ যারা করছেন, সেটা সত্যি নয়।

ইমপোর্ট কার্গো সেকশনের সামনে খোলা আকাশের নিচে থাকা মালামালের কারণে ফায়ার সার্ভিস দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো পক্ষকে দোষ দিতে যাবো না। ওই ভবনটি আমরা (বেবিচক)। কিন্তু ভবনের ভেতরে যে কার্যক্রমের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস, সিআন্ডএফ এজেন্ট ও কুরিয়ার এজেন্টদের। কার্গো সেকশনের সামনে এপ্রোনে যে মালামাল স্তূপ হয়ে থাকে সেটা ২১ দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি এর মধ্যে ক্লিয়ার না হয়, তাহলে এ তিন কর্তৃপক্ষ মিলে সেগুলো ক্লিয়ার করে। মালপত্র জমে থাকার দায়-দায়িত্ব তাদের। এ মালপত্রগুলো না সরানোর কারণে ফায়ার সার্ভিস যেতে দেরি হয়েছে।

নাশকতার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে সতর্ক ও জাগ্রত রাখা উচিৎ: রিজভী

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আগুন নির্বাপণের জন্য চারটি গাড়ি রয়েছে। এর মধ্যে একটি নষ্ট। যেকোনো জিনিসের শতভাগ কাজ নাও করতে পারে। আমাদের যে তিনটি গাড়ি ছিল, সবগুলোই সেদিন ঘটনাস্থলে গেছে। নষ্ট গাড়িটি ঠিক করার প্রক্রিয়া চলমান রয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে আন্তর্জাতিক মানদণ্ডে হযরত শাহজালাল বিমানবন্দর পিছিয়ে পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার পরবর্তীতে আমরা কি স্টেপ নিচ্ছি, সেটি দেখে আইকা আমাদের আরও এগিয়ে দিতে পারে। দুর্ঘটনা ঘটবেই, আমাদের সেটা যাতে যত কম করা যায়।

অগ্নি নির্বাপণ ব্যবস্থা উন্নতির জন্য চিঠি দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রতিনিয়ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা আপডেট করি। আমরা স্ট্যান্ডার্ড মেইনটেইন করি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   পাঠকের কলাম   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর   আগুন   ফায়ার সার্ভিস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft