অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:০২ পিএম

আজ সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছে, দেশে কয়েক দিনের মধ্যে বড় ধরনের একাধিক আগুনের ঘটনাকে অনেকেই নাশকতা হিসেবে আশঙ্কা করছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর এ ব্যাপারে সিদ্ধান্তে আসা যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সম্প্রতি কয়েকটি আগুনের দুর্ঘটনা ঘটলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নাশকতার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে সতর্ক ও জাগ্রত রাখা উচিৎ: রিজভী

এ সময় সাংবাদিকরা জানতে চান, এসব অগ্নিকাণ্ড নাশকতা কি না? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের আগে এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা রেমিট্যান্সযোদ্ধা তাদের নিয়ে আলোচনা হয়েছে। এখন থেকে রেমিট্যান্সযোদ্ধা থেকেও সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে।

ভারতে তিন বাংলাদেশীকে পিটিয়ে হত্যার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

উপদেষ্টা বলেন, আমরা শুধু সবসময় রেমিট্যান্সযোদ্ধা বলি। কিন্তু রেমিট্যান্সযোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।

কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশতো অনেকগুলো, সবার সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায় সেটা নির্ধারণ করবো। এছাড়া তারা বিমানে ভ্রমণ করে থাকে। বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরের আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করবো।

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পাসপোর্ট করে দেওয়া হবে। ই-গেট ইনস্টল হয়ে গেছে, দুই-চার দিনের মধ্যে করে দেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   স্বরাষ্ট্র উপদেষ্টা   অগ্নিকাণ্ড   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft