ভারতে তিন বাংলাদেশীকে পিটিয়ে হত্যার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:০৫ পিএম

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে গণপিটুনিতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ জঘন্য ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের অগ্রহণযোগ্য ও গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ শোচনীয় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং অমানবিক এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিই তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষার অধিকারী।

বিদেশ ভ্রমণ আমার কাজ না, এটা আমার অপছন্দ: প্রেস সচিব

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় তিন বাংলাদেশি প্রবেশ করে অবস্থান করছিলেন। স্থানীয়রা তাদের চোর সন্দেহে গণপিটুনি ও তীর মেরে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   পাঠকের কলাম   হত্যা   পররাষ্ট্র মন্ত্রণালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft