প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১:০৮ পিএম

গুটি গুটি পায়ে শীত আসতে শুরু করেছে। এখন দিনক্ষণ দেখে লেপ-কম্বল, সোয়েটার-জ্যাকেট-মাফলার আলমারি বা ওয়ারড্রব থেকে বের করার প্রস্তুতি নিতে পারেন। আলমারি বা ওয়ারড্রবে তুলে রাখা শীতের পোশাক আগে ড্রাই ক্লিনিংয়ে পাঠাতে হবে, নয়তো রোদে দিয়ে গন্ধ দূর করা হতো। যাদের সময় নেই, তারা ঘরোয়া কিছু উপায়ে এসব গন্ধ দূর করতে পারেন।
বেকিং সোডা : ছোট একটি পাত্রে বেশ খানিকটা বেকিং সোডা নিয়ে আলমারির এক কোণে রেখে দিতে পারেন। কিংবা আলমারি থেকে বার করার পর শীতপোশাকের ভাঁজে ভাঁজেও ছড়িয়ে রাখতে পারেন সোডা। একটা রাত ওই ভাবে রেখে দিন। তার পর ব্রাশ দিয়ে ঝেড়ে নিলেই দুর্গন্ধ দূর হয়ে যাবে।
ভিনিগার : সাদা ভিনিগার এবং পানি, সমপরিমাণে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। জ্যাকেট, সোয়েটার কিংবা কার্ডিগানে স্প্রে করে নিন। তারপর রোদে বা হাওয়ায় শুকাতে দিন। ব্যাস, লন্ড্রি খরচ অনেকটা বেঁচে যাবে।
এসেনশিয়াল অয়েল : শীতের পোশাক থেকে দুর্গন্ধ দূর করতে এসেনশিয়াল অয়েল কিন্তু বেশ কাজের। ল্যাভেন্ডার, টি ট্রি, ইউক্যালিপ্টাস, টি ট্রি, সিট্রানিলার মতো অয়েল বেছে নিতে পারেন। এক কাপ পানিতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্প্রে করে নিন গরম পোশাকে। তারপর কয়েক ঘণ্টা খোলা হাওয়ায় ওই ভাবে রেখে দিন। শুকিয়ে গেলেই কাজ শেষ।
অ্যাক্টিভেটেড চারকোল : আলমারির এক কোণে, একটি পাত্রে অ্যাক্টিভেটেড চারকোল রেখে দিতে পারেন। জামাকাপড়ের স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে এটিও দারুণ একটি টোটকা। ন্যাপথলিনের বদলেও অ্যাক্টিভেটেড চারকোল কিন্তু ব্যবহার করাই যায়।
জ/উ