ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:৩৬ এএম

ফিফা র‌্যাংকিংয়ে ফের এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৪ থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারলেও অ্যাওয়ে ম্যাচে হামজা, জামালরা ড্র করেছেন ১-১ গোলে। যার ইতিবাচক প্রভাব পড়েছে ফিফা র‌্যাংকিংয়েও। বেড়েছে পয়েন্ট। তাই র‌্যাংকিংয়ে ফের এক ধাপ উন্নতি হয়েছে। ১৮৪ থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে। যদিও এই র‌্যাংকিং অল্প সময়ের জন্য। কারণ নভেম্বরে রয়েছে ফিফার সবশেষ উইন্ডো।

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের ৩ ক্রিকেটার নিহত, সিরিজ প্রত্যাখ্যান

১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের র‌্যাংকিং আরও বাড়বে।

এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ ১৯তম স্থান। ভারত দুই ধাপ নেমে ১৩৬তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬তম। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে থাকা আরেক দল সিঙ্গাপুর ভারতকে হারানোয় তিন ধাপ ওপরে উঠে ১৫৫।

ভারতের বিপক্ষে ক্যামেরন গ্রিনকে পাচ্ছেনা অজিরা

এদিকে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আর্জেন্টিনা থেকে আরও ৫ পয়েন্টে এগিয়ে আছে দেশটি। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে রয়েছে ফ্রান্স। চারে ও পাঁচে অপরিবর্তিত আছে ইংল্যান্ড ও পর্তুগাল। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে নেদারল্যান্ডস। আট নম্বরে থাকা বেলজিয়ামের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এক ধাপ এগিয়ে ৯ নম্বরে রয়েছে ইতালি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft