দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:২১ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৭:৫৯ পিএম

ভারতের সীমান্তে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, “না, একেবারেই না, উড়িয়ে দেওয়া যায় না। এর প্রবল সম্ভাবনা রয়েছে।”

সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ সতর্ক করে বলেন, ভারত সীমান্তে ‘নোংরা খেলা’ খেলতে পারে এবং দাবি করেন যে আফগানিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেও পাকিস্তান ‘দ্বিমুখী যুদ্ধের’ জন্য প্রস্তুত।

সংঘর্ষের জেরে আফগানিস্তানের পণ্য পরিবহন স্থগিত করল পাকিস্তান

‘যদি দ্বিমুখী যুদ্ধ শুরু হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি, কীভাবে তা মোকাবিলা করবেন?’

এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, “হ্যাঁ, কৌশল নির্ধারণ করা আছে। আমি তা প্রকাশ্যে বলতে পারব না, তবে আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ”

এর আগেও এক বক্তব্যে আফগানিস্তানের তালেবান সরকারকে ভারতের হয়ে ‘প্রক্সি যুদ্ধ’ করার অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, মোদি তাঁকে আশ্বস্ত করেছেন : ট্রাম্প

এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমি নিশ্চিত নই যে, যুদ্ধবিরতি টিকে থাকবে কি না। কারণ তালেবানদের সিদ্ধান্তগুলো দিল্লির পৃষ্ঠপোষকতায় নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কাবুল দিল্লির জন্য প্রক্সি যুদ্ধ করছে। ”

বুধবার দিনের প্রথম দিকে সীমান্তে গোলাগুলিতে অসংখ্য সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ইসলামাবাদ ও কাবুল ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই অস্থায়ী যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে সপ্তাহব্যাপী সহিংসতার পর আসে।

সিরিয়ার মার্কিন ঘাটিতে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

তালেবান পাকিস্তানের দক্ষিণ সীমান্তের কিছু অংশে আক্রমণ চালায়, যার পর ইসলামাবাদ কড়া জবাবের হুমকি দেয়। পাকিস্তান অভিযোগ করে আসছে যে আফগানিস্তান তাদের ভূখণ্ডে পাকিস্তানি তালেবান (টিটিপি) নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft