দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:২২ পিএম আপডেট: ১৩.১০.২০২৫ ৬:১৪ পিএম

নারী ওয়ানডে বিশ্বকাপে আরও একটি কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের সামনে প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা। আজ সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমে এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নারী বিশ্বকাপের ১৩তম আসরে দারুণ জয় দিয়ে যাত্রা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোতে লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান।

মেসি-আলবার জাদুতে মিয়ামির বড় জয়

জবাবে অভিষেক ওয়ানডেতে খেলতে নামা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের অনবদ্য হাফ-সেঞ্চুরিতে ১১৩ বল বাকি রেখে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৮টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন ঝিলিক। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ভারতের গৌহাটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা।

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করলেও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগ্রেসরা।

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব খেলা মানায় না : সাকিব

বাংলাদেশ একাদশ- রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট   নারী বিশ্বকাপ   দক্ষিণ আফ্রিকা   বাংলাদেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft