১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করতে হবে: চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:৩৯ পিএম

সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ রোববার সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দায় আন্দোলনকারীদের ওপর চাপানো হয় : আসিফ মাহমুদ

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘সংবিধানে আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনেও আছে, ফৌজদারি কার্যবিধিতেও আছে যে যেখানেই গ্রেপ্তার করা হোক, তাকে আদালতের জন্য যতটুকু সময় ব্যয় হবে, সেটুকু ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে। এটা হচ্ছে আইনের বিধান।’

তিনি বলেন, গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।

আশিয়ান সিটির সন্ত্রাসী আগ্রাসনের হাত থেকে বাঁচানোর দাবি ভুক্তভোগীদের

তাজুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে, আমরা সেটা আমলে নিচ্ছি না। যেহেতু আমরা জানি না, তাই এ বিষয়ে আমি মন্তব্য করব না। আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে। এটাই বিধান।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অপরাধ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   চিফ প্রসিকিউটর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft