ডিএসইতে প্রথম ঘণ্টায় ১৫০ কোটি টাকা লেনদেন
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭ পিএম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচক কমে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে, তার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি সংখ্যকের দর কমেছে। একইসঙ্গে ডিএসইতে প্রথম ঘণ্টার লেনদেন আগের দিনের তুলনায় ৫০ কোটি টাকার বেশি কমে ১৫০ কোটিতে নেমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে এক হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ২ হাজার ১১৮ পয়েন্টে নেমেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯০টির। বিপরীতে কমেছে ২১৩টির। আর ৭৯টির দর অপরিবর্তিত ছিল।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৫১ কোটি ৯৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল এ সময় পর্যন্ত ২০৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন কমেছে ৫৬ কোটি ১৯ লাখ টাকা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ১২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেড।

জ/উ
একীভূত হতে যাচ্ছে যে ৫ ব্যাংক

একীভূত হতে যাচ্ছে যে ৫ ব্যাংক

বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যেই এবার পাঁচ ব্যাংক একীভূতকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বৈদেশিক
বাংলাদেশকে টপকে জাহাজ ভাঙা শিল্পের শীর্ষে উঠতে চায় ভারত

বাংলাদেশকে টপকে জাহাজ ভাঙা শিল্পের শীর্ষে উঠতে চায় ভারত

বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পের শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে ভারত। আর এই খাতে শীর্ষস্থানে থাকা বাংলাদেশকে
চলতি মাসের ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৩০ কোটি ৬০ লাখ ডলার

চলতি মাসের ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৩০ কোটি ৬০ লাখ ডলার

চলতি সেপ্টেম্বরে প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার, যা বাংলাদেশি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পুঁজিবাজার   ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft