হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন ‘জ্বালাময়ী জালাল’
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম

নির্বাচনের একদিন পর হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’  জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান জামিনের এ আদেশ দেন।

এদিন তার পক্ষে রফিকুল ইসলাম (হিমেল) জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে জালাল আহমদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা করে। এরপর সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে গত ২৭ আগস্ট আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তিনি কারাগারেই ছিলেন।

গত ২৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হক নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন জালাল।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বাগবিতণ্ডার জেরে রুমমেট রবিউলকে ছুরি দিয়ে আঘাত করেন জালাল। আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধী নেন।  

ভুক্তভোগী রবিউল হক বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। এতে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করবে না, ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ ও বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করা শুরু করে। আমি কোনোরকমে নিজেকে রক্ষা করি। ঘটনার পর জালাল আহমদকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে (জালাল) হল থেকে বহিষ্কার করা হচ্ছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।  

জালাল বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আর আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জ/উ
সাবেক সচিবসহ আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সাবেক সচিবসহ আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও
মানবতাবিরোধী অপরাধ : আজ শেখ হাসিনার মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

মানবতাবিরোধী অপরাধ : আজ শেখ হাসিনার মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ
জাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অমর্ত্য রায়ের রিট

জাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অমর্ত্য রায়ের রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিজের প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য
হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ জনের নামে হত্যা মামলা

হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ জনের নামে হত্যা মামলা

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নির্বাচন কমিশন   জাতীয় সংসদ নির্বাচন   জাতীয় পরিচয়পত্র   এনআইডি   বাংলাদেশ   পোস্টাল ব্যালট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft