সাবেক সচিবসহ আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
নেপালে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে ভূঁইয়া শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।