কারো ফাঁদে পা দেবেন না: ছাত্রশিবির সভাপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমি ইসলামী ছাত্রশিবিরের সকল দায়িত্বশীল, জনশক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনদের প্রতি অনুরোধ করছি—আপনারা ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করুন। তিনি বলেন, শান্ত থাকুন।

কারো ফাঁদে পা দেবেন না। দিনশেষে আপনাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।

ডাকসুতে ছাত্রদল প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি : গয়েশ্বর

আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে ছাত্রশিবিরের সভাপতি এসব কথা বলেন।

এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল

তিনি বলেছেন, যদি ভোট গণনাতে বিন্দুমাত্র কারচুপির চেষ্টা করা হয়, যদি শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার দমন করার অপচেষ্টা হয়, শিক্ষার্থীরা তা প্রতিরোধ করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   ইসলামী ছাত্রশিবির   ঢাকা বিশ্ববিদ্যালয়   ডাকসু   নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft