নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম

রাজনৈতিক দলের নেতাদের তেলবাজি না করে পুলিশকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে চেষ্টা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচন গণতন্ত্রের শেকড়কে মহিমান্বিত করবে: আইজিপি

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেওয়া বা নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশীশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।

আমাদের সব বিভেদের ওপরে উঠতে হবে: প্রধান বিচারপতি

পুলিশের সব কাজ জনস্বার্থে ও আইন দ্বারা পরিচালিত হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের আমি বলছি, আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার বলছি, এখন যদি তেল দেওয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে। অতএব, এখন যার কাছে যে তেল আছে রিজার্ভ করে রাখবেন। পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, এটা পূরণ করার চেষ্টা করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   স্বরাষ্ট্র উপদেষ্টা   বাংলাদেশ পুলিশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft