কোন ‘বৃহত্তর ইসরায়েল’ এর স্বপ্ন দেখছেন নেতানিয়াহু?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২:৫৮ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ‘বৃহত্তর ইসরায়েল’ ধারণা নিয়ে বিতর্ক তৈরি করেছেন। ১৯৯৫ সালে প্রকাশিত তার বই ‘এ প্লেস আন্ডার দ্য সান’-এ তিনি ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত ভূখণ্ডকে ইহুদিদের ভূমি বলে উল্লেখ করেছিলেন।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন এবং বৃহত্তর ইসরায়েলের স্বপ্নে প্রতিশ্রুতিবদ্ধ। এই মন্তব্যে আরব লীগ, ওআইসি ও জিসিসি-সহ ৩১টি আরব ও ইসলামি দেশ প্রতিবাদ জানায়।

“বৃহত্তর ইসরায়েল” ধারণার সূত্র অনেক পুরনো। ১৮৯৭ সালের বাসেল কংগ্রেস থেকে শুরু করে ১৯১৭ সালের বেলফোর ঘোষণা এবং ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধ পর্যন্ত নানা সময়ে এই স্বপ্ন আলোচনায় এসেছে। ধর্মীয় বর্ণনায় নাইল থেকে ইউফ্রেটিস পর্যন্ত ভূখণ্ডকেই প্রতিশ্রুত ভূমি বলা হয়।

এমনকি পুরনো মুদ্রায়ও ইসরায়েলের সীমানা বিস্তৃতভাবে আঁকা ছিল যেখানে কুয়েত, ইরাক, মিসর ও সৌদি আরব পর্যন্ত অন্তর্ভুক্ত।

ইতিহাসবিদরা বলছেন, ইসরায়েলের পতাকার নীল দাগ কিংবা পুরনো মুদ্রাতেও এর প্রতীক পাওয়া যায়। ১৯৭০ সালের পর লিকুদ পার্টির উত্থানে এই প্রতীকী ধারণা বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকারের মাধ্যমে নীতিতে রূপ নেয়।

তবে অনেক গবেষকের মতে, বৃহত্তর ইসরায়েল বাস্তবে সম্ভব নয়। কারণ এতে লাখ লাখ আরব জনগণ যুক্ত হবে, যা ইসরায়েলের জন্য জনসংখ্যাগতভাবে বড় চ্যালেঞ্জ।

ইসরায়েলি-আমেরিকান লেখক মিকো পেলেড বলেন, ‘বৃহত্তর ইসরায়েল’ আসলে রাজনৈতিক স্লোগান। তার মতে, আসল হুমকি হলো গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও পূর্ণ নিয়ন্ত্রণের পরিকল্পনা।

তথ্যসূত্র : শাফাক নিউজ, আল জাজিরা

জ/উ
এবার পুতিন ও জেলেনস্কিকে নিয়ে বসতে যাচ্ছেন ট্রাম্প!

এবার পুতিন ও জেলেনস্কিকে নিয়ে বসতে যাচ্ছেন ট্রাম্প!

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
যুদ্ধবিরতি ও জিম্মি উদ্ধারের দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ

যুদ্ধবিরতি ও জিম্মি উদ্ধারের দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ

ইসরায়েলজুড়ে গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক সব জিম্মিকে দ্রুত মুক্ত করার দাবিতে তীব্র
পাকিস্তানে বন্যায় নিহত বেড়ে ৩৫১

পাকিস্তানে বন্যায় নিহত বেড়ে ৩৫১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে টানা প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে।
রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত : ট্রাম্প

রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত : ট্রাম্প

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের অবস্থান পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে,

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইসরায়েল প্রধানমন্ত্রী বৃহত্তর বিতর্ক ভূখণ্ড রাষ্ট্র ভূমধ্যসাগর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft