সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:২৪ পিএম

সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অডিটরিয়ামে ড্যাবের জাতীয় সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরাচারের বিদায়ের পর মানুষ বুক ভরে নিশ্বাস নিয়েছিল। স্বৈরাচারের বিদায়ে মানুষের সামনে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের প্রত্যাশা জেগে ওঠে। আমরা বিশ্বাস করি, সবাই মিলে চেষ্টা করলে মানুষের সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ ছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার, নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সভাপতি পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এ কে এম আজিজুল হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৩১ দফা বিশেষ করে স্বাস্থ্যসংক্রান্ত দফা বাস্তবায়নে চিকিৎসকদের সহায়তা চান তারেক রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft