ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৫৫ পিএম

ক্রমেই ভয়ানক হয়ে উঠছে ডেঙ্গু। মশাবাহিত এ রোগে ভুগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণ গেছে আরও তিনজনের। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৮ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ভুগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯২ জনে। অন্যদিকেেে াট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২২ হাজার ৮১২ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০৪ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৩ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন ভর্তি হয়েছেন।

এর আগে গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান মোট ৫৭৫ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft