যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৩:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে বিমানটি ভেঙে পড়ার আগে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এ তথ্য জানিয়েছে সিএনএন।

স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) এক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানিয়েছে, পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং নিরাপদে আছেন।

অন্য কেউ এতে ক্ষতিগ্রস্ত হননি। তবে বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত চলছে বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে।

এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নিয়মিত অফিস সময়ের বাইরে থাকায় তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এফ-৩৫ যুদ্ধবিমানকে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft