অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪:০৮ পিএম

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের তাদের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তা চিন্তা করতে হবে। 

তিনি আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। যতটুকু না করলেই নয়, ততটুকু সংস্কার করা উচিত।

একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। 

এ সময় নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক। 

তিনি বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তা সময়োপযোগী নয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft