জুলাইয়ের শেষে তফসিল, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডাকসু নির্বাচন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৪:১১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ধোঁয়াশা থাকলেও এবার ডাকসু তফসিল ঘোষণার তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাই মাসের ২৯ তারিখে ঘোষণা করা হবে ডাকসু তফসিল পাশাপাশি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণের ঘোষণাও দিয়েছে ডাকসু নির্বাচন কমিশন।

আজ রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর বিভিন্ন অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় এ সিদ্ধান্ত উঠে আসে বলে নিশ্চিত করেছেন কবি জসীম উদ্দিন হলের প্রাধক্ষ অধ্যাপক শাহীন খান।

এই সভায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটিসহ সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

তবে ভোট গ্রহণের নির্দিষ্ট তারিখ না বলায় এটার প্রতিবাদ করেছেন একাধিক ছাত্র সংগঠনের নেতারা। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, আমরা একটা নির্দিষ্ট তারিখ চাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ কোনো নির্দিষ্ট তারিখ না। এর আগেও প্রশাসন এভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করে কালক্ষেপণ করেছে।

পাশাপাশি গণতান্ত্রিক ছাত্র সংসদসহ একাধিক ছাত্রসংগঠনের নেতারাও নির্দিষ্ট তারিখ চান।

এ ব্যাপারে ডাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আজকে ডাকসু তফসিল ঘোষণা করছি না। যেদিন তফসিল ঘোষণা করা হবে সেই দিনই আমরা নির্দিষ্ট তারিখ জানাব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft