৭ দফা দাবি পূরণ হলেই নির্বাচনে প্রস্তুত জামায়াত: এহসান মাহবুব জুবায়ের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:১৩ পিএম

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদসহ ৭ দফা দাবি পূরণ হলেই যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এদিন সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বৈঠক শেষে জামায়াত নেতা বলেন, রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এতে অংশ নেবেন ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী। ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা।

একই সঙ্গে, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকেও এ সমাবেশে দাওয়াত দেওয়া হবে বলেও উল্লেখ করেন অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft