সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানব না: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:০৫ পিএম

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে রাঙ্গামাটির কাউখালীর মগাছড়িতে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়িতে তার অসুস্থ মায়ের খোঁজ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, নানা সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, সেটা করতে দেওয়া হবে না। এ দেশের খেটে-খাওয়া মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করবে এ দেশে কারা ক্ষমতায় আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে। 

তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো নানান যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখতে দেওয়া হবে না। 

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করে হাসিনা দিনের ভোট রাতে করেছে। ভোটকেন্দ্রে ভোটার যেতে পারেনি। ভোটারের পরিবর্তে ভোটকেন্দ্রে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সেদিন শেষ হয়েছে। 

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এর মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। সে পথ যেন কেউ আটকাতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft