সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৩:৫২ পিএম

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ ১-১ সমতায় রয়েছে।

টসের সময় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft