মুসলিম দেশগুলোকে একজোট হতে আহ্বান পরিবেশ উপদেষ্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৩:১১ পিএম

দারিদ্র দূরীকরণ, বেকারত্ব হ্রাস ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ শনিবার (০৫ জুলাই) ঢাকার একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে তিনি এ আহ্বান জানান।

রিজওয়ানা হাসান বলেন, থ্রি-জিরো তত্ত্ব অনুসরণ করলে তা মুসলিম বিশ্বে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সামিটে অংশ নেয়া উদ্যোক্তারা বলেন, এটি শুধু সম্মেলন নয়; এটি একটি আন্দোলন, পরিবর্তনের উদ্যোগ। মুসলিম বিশ্ব সামাজিক ব্যবসার মাধ্যমে আরও ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তারা।

মুসলিম দেশের প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে করে বলেন, যেসব দেশ এখন ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে সেসব দেশকে সহায়তায় এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মুসলিম দেশগুলো যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft