জোকাভিচের সামনে সেঞ্চুরির হাতছানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৭:২২ পিএম

উইম্বলডনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা ব্রিটেনের ড্যান ইভান্সকে আজ ৬–৩, ৬–২, ৬–০ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন জোকোভিচ। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৭ মিনিট। উইম্বলডনে এটি সার্বিয়ান কিংবদন্তির ৯৯তম জয়, ম্যাচ শেষে তাঁকে সেটিই জানানো হয়েছিল।

ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে জোকোভিচ ১০০তম জয়টা পেতে পারেন শনিবারই। মাইলফলক ছোঁয়ার সম্ভাব্য ম্যাচে প্রতিপক্ষ তাঁরই স্বদেশি মিওমির কেচমানোভিচ।

বয়স ৩৮ পেরোলেও এখনো টেনিস উপভোগ করার কথাও জানিয়েছেন জোকোভিচ, ‘আমি এখনো উপভোগ করছি। এই কোর্ট আমাকে অনেক কিছু দিয়েছে। আমার হৃদয়ে উইম্বলডন একটি বিশেষ জায়গা দখল করে আছে। এখানে ইতিহাস গড়তে পারলে তা হবে আরও বিশেষ।’

সেই ‘ইতিহাস’ কী, জানেন নিশ্চয়ই। ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড জয়ের রেকর্ডটা জোকোভিচ ছুঁয়েছেন ২০২৩ সালে ইউএস ওপেন জিতে। সর্বশেষ দুই উইম্বলডন ফাইনালে উদীয়মান তারকা কার্লোস আলকারাজের কাছে না হারলে রেকর্ডটা অনেক আগেই এককভাবে তাঁর হয়ে যেত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft