প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:১৬ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ৬:১৯ পিএম

তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, নয়াদিল্লি চীনের অভ্যন্তরীণ বিষয়গুলিতে অনধিকার প্রবেশ করছে যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
তিনি আরও জানান, তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী, যারা মিথ্যা তথ্য ও গুজব ছড়াতে অভ্যস্ত। এর ফলে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।
মাও নিং আশা প্রকাশ করে বলেন, নয়াদিল্লি তিব্বত ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপণ বন্ধ করবে। যাতে এটি চীন-ভারত সম্পর্কে প্রভাব ফেলতে না পারে।
প্রসঙ্গত, তিব্বত চীন সরকারের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ভারত এবং চীনের সীমান্ত সমস্যা এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যে তিব্বতের ভূমিকা দীর্ঘদিন ধরে বিবাদ উস্কে চলেছে। বিশেষ করে তিব্বত নির্বাসিত সরকার ভারতের সঙ্গে যোগাযোগ রাখে বলে অভিযোগ করে চীন।