‘‘আসিফ-হাসনাতরা জুলাইয়ে যা করেছে তাতে ওদের সাথে কামান রাখা উচিৎ’’
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৩:৪৮ পিএম আপডেট: ৩০.০৬.২০২৫ ৭:০২ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পিস্তলকাণ্ড নিয়ে এত সমালোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি বলেন, প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষাব্যবস্থা রাখা হোক।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস হোসাইন।

ফেসবুক পোস্টে ইলিয়াস বলেন, ‘আসিফ-হাসনাতেরা জুলাইয়ে যা করেছে, ওদের সাথে শুধু পিস্তল না, কামান রাখা উচিত। মাত্র কদিন আগে হাসনাতের ওপর হামলা হয়েছে। সেটা মাথায় রেখে কথা বলা উচিত। এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারাই আসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করে।’

তিনি আরো বলেন, একটা ছোট ভুলের জন্য এত সমালোচনার কিছু নাই।

প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষাব্যবস্থা রাখা হোক। শত্রুরা এখনো চারপাশেই আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft