চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে: মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৪:৪৯ পিএম

আজ রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে। খারাপ লোককে দলে নেওয়া যাবে না।

প্রয়োজনে কেউ সদস্য হবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে দাবি করেন মির্জা আব্বাস বলেন, একেক জন একেক দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

আনুপাতিক সিস্টেমের নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা একসঙ্গে আসেন। সমাবেশ করে আউল ফাউল কথা বলবেন না। কোনো রকম সংঘর্ষে বিএনপি যেতে চায় না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft